যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে

যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে
(শ্রীকান্ত ও সাধনা)

যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে
সে স্বপ্নে তোমায় জাগাতে চাই।
দুঃখের ও বরষা পেরিয়ে শেষে
আলোর ঠিকানায় যেতে চাই।
সেই আলোয় স্বজন বন্ধুদের
দু’চোখে খুশি দিতে চাই।

যে স্বপ্ন এ গানে রঙ দিলো
সে স্বপ্ন বারে বারে ডেকে যাই।
যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে
সে স্বপ্নে তোমায় জাগাতে চাই।

যে আলোর খোঁজে আধাঁর ভেঙ্গে
মানুষের এতো সাধনা,
যে রাতের কালো মেঘের শেষে
সোনালী ভোরের বাসনা।
যে স্বপ্ন জীবনের গান শোনায়
সে স্বপ্ন বারে বারে ডেকে যাই।
যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে
সে স্বপ্নে তোমায় জাগাতে চাই।

জানিনা এ জীবন চোখের জলে
কতোদিন আরো এমনি যাবে,
স্নেহ মায়া সবি লোভে পাপে
কতোদিন পথে পথ হারাবে।
কোনো এক সে ভোরের আশা নিয়ে
এ গানে তোমাকে কাছে চাই!
যে স্বপ্নে ভোরের ঘুম ভাঙ্গে
সে স্বপ্নে তোমায় জাগাতে চাই।।

Posted in বাংলা গানের কথা | Tagged | মন্তব্য দিন

প্রিয় বাংলা গানের লিরিক – ৮

আকাশনীলা তুমি বল কিভাবে

আকাশনীলা তুমি বল কিভাবে
আমার শূন্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালবাসা দিয়ে শুধু ভুল ভাঙ্গাবে।
কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে।

খুঁজতে যদি আজ খুঁজতে বুঝতে ,
তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো ।
তুমি তা জানতে চেওনা কত সে নির্মম বেদনা।।
কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে।

জানতে যদি একটু জানতে
কি খত বুকে আমার মানতে
লুকানো ব্যথা হাসির আড়ালে।
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা।।

কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে।

আকাশনীলা তুমি বল কিভাবে
আমার শূন্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালবাসা দিয়ে শুধু ভুল ভাঙ্গাবে।
কথা দাও কথা দাও কথা দাও বুঝবে আমায়
কথা দাও কথা দাও আজীবন আমারি রবে।

Posted in বাংলা গানের কথা | Tagged , , | 2 টি মন্তব্য

প্রিয় বাংলা গানের লিরিক – ৭

একটুকু ছোঁয়া লাগে

একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি ।।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি।

কিছু পলাশের নেশা
কিছু বা চাঁপায় মেশা।
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি।।
রচি মম ফাল্গুনি।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি।

যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে
স্বপনের ছবি আঁকে ।
যেটুকু যায়রে দূরে
ভাবনা কাঁপায় সুরে।
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি ।।
রচি মম ফাল্গুনি।

একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি ।।

ছবিঃ উইকিপিডিয়া থেকে। This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

Posted in বাংলা গানের কথা | Tagged | মন্তব্য দিন

প্রিয় বাংলা গানের লিরিক – ৬

ও আকাশ প্রদীপ জ্বেলো না
হেমন্ত মুখোপাধ্যায়

ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা
কাছে এসেও ফিরে যেতে পারে
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

তার সময় হলো আমায় মালা দেবার
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার।।

সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না।
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

ও পলাশ ফিরে চেও না
ও কোকিল তুমি গেও না
লাজুক লতা হয়তো গো লাজ পাবে
তার মুখের কথা মুখে রয়ে যাবে।

তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়।।

দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না।
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা
কাছে এসেও ফিরে যেতে পারে
ও আকাশ প্রদীপ জ্বেলো না।

Posted in বাংলা গানের কথা | Tagged , | মন্তব্য দিন

প্রিয় বাংলা গানের লিরিক – ৫

ধূপছায়া
ওয়ারফেইজ

ধূপছায়া গোধূলি বেলায়
তুমি কাছে এসো
সুখ ছোয়াঁ রূপসী রাতে
তুমি ভালোবেসো।।

তুমি ভালোবেসো
শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।

মেঘ এসে যদি কোনোদিনও
এই মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও
হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল
তুমি কোনোদিনও – ভুলে যেয়োনা।

তুমি ভালোবেসো
শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।

ধূপছায়া গোধূলি বেলায়
তুমি কাছে এসো।

বিষাদে যদি কোনোদিনও
এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে
দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারই তা
কোনোদিনও ভুলে যেয়োনা।

তুমি ভালোবেসো
শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।

ধূপছায়া গোধূলি বেলায়
তুমি কাছে এসো
সুখ ছোয়াঁ রূপসী রাতে
তুমি ভালোবেসো।

তুমি ভালোবেসো
শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।।

Posted in বাংলা গানের কথা | Tagged , | মন্তব্য দিন

প্রিয় বাংলা গানের লিরিক – ৪

এই রাত জাগা পাখি

এই রাত জাগা পাখি
কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে
তোমারই ইশারা।।

ঐ জোৎস্না ভেজা
তোমার হাতছানি
শোনায় কত কথা
মিটি মিটি তারা।

উদাসী হাওয়ায়
হৃদয় উন্মন
মনে আসে যত
কথা বলা বাকি।।

পাই ফিরে
ভালবাসার এই মন
রামধনু রঙে
কত ছবি আঁকি।

ঐ জোসনা ভেজা
তোমার হাতছানি
শোনায় কত কথা
মিটি মিটি তারা।

সারাবেলা যত সাধ থাকে গোপন
মায়াবি রাতে এসে দেয় সে উঁকি
হারানো কত স্মৃতি আসে ফিরে
ভরে যায় জীবনের অনেক ফাঁকি।

এই রাত জাগা পাখি
কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে
তোমারই ইশারা।

ঐ জোৎস্না ভেজা
তোমার হাতছানি
শোনায় কত কথা
মিটি মিটি তারা।

Posted in বাংলা গানের কথা | Tagged | মন্তব্য দিন

প্রিয় বাংলা গানের লিরিক – ৩

প্রিয় বাংলা গানের কথায়, আজকের গানঃ

কেন দূরে থাকো

কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো ||
কেন দূরে থাকো?

মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে ||
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো,
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুদের সুরে সুরে মিলায়ে ||

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে
কত কথা জাগে মোর মনে ||
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো,
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?

ছবিঃ উইকিপিডিয়া থেকে। This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

Posted in বাংলা গানের কথা | Tagged | মন্তব্য দিন